রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের লাঠিচার্জে আহত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে। তার নাম নাফিস (২৫)।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরের পর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে শিক্ষার্থী নাফিসকে (২৫) বিকেলে ভর্তি করা হয়। তার পেটে স্পিলিন্টারের আঘাত রয়েছে।
তিনি জানান, এ ছাড়া আরও ৬ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা হলেন, সাদিব (২১), রিজন (২২), পিয়াল (২২), শাহাদাৎ (২২), নাভিদ (২১) ও সাদাত (২১)।