অনেক দিন পর কাজে ফিরলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ। তাকে নিয়ে প্রথমবার মিউজিক্যাল ফিল্ম বানালেন নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’র ওপর মিউজিক্যাল ফিল্মটি নির্মিত হয়েছে। বিজরী বরকতউল্লাহ বলেন, ‘চয়নিকা বৌদি যখন কাজটির প্রস্তাব করে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। কারণ গানটি শোনার পর আমার খুব ভালো লাগে। শিরিন চৌধুরীর গায়িকা এবং তার ভিডিও কনসেপ্ট আমার দারুণ লাগে। আশা করছি দর্শকও উপভোগ করবেন।’ গতকাল বুধবার থেকে সিংগিস্টিক ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখা যাচ্ছে ফিল্মটি।