শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে আগারগাঁও অবরোধ, যান চলাচল বন্ধ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও মোড়ে যান চলাচল বন্ধ করে তিন দফা দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কৃষিবিদ ঐক্য পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীরা আগে বিভিন্ন স্লোগান দিয়ে আগারগাঁও সিগন্যাল এলাকায় অবস্থান নেন। এরপর তাদের দাবি আদায়ে ব্লকেড কর্মসূচিতে নামেন তারা।

শেকৃবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. DAE, BADCসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে (BADC-এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।