তৌহিদের প্রেমিকার তালিকায় কেয়া পায়েল!

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এই ইউটিউবার গ্রেপ্তারের পর থেকেই মিডিয়াতে তার বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। এরমধ্যে অন্যতম আফ্রিদির বন্ধু কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাহী। তিনি আরও বলেন, ‘আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম এটুকুই।’ 

তবে তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী দিঘীর। যদিও দীঘি বরাবরই তৌহিদ আফ্রিদিকে বন্ধু বলে সম্বোধন করতেন।