ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৮৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৮৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৩৫৬টি গাড়ি ডাম্পিং ও ১২৩টি গাড়ি রেকার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।