জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ ও কলেজে জমা দিতে পারবেন ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণের তথ্য নিশ্চিত করতে পারবেন ৭ সেপ্টেম্বর তারিখ। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমা দিতে পারবেন ৮ সেপ্টেম্বর।

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।