চ্যাম্পিয়নস লিগের এবারের ড্র’তে সবচেয়ে আলোচিত দুটি দল নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই স্প্যানিশ জায়ান্টের প্রতিপক্ষের তালিকা দেখে ইউরোপজুড়ে আলোচনায় উঠে এসেছে হাড্ডাহাড্ডি ম্যাচের সম্ভাবনা।
রিয়াল মাদ্রিদকে খেলতে হবে দুই ইংলিশ দল ম্যান সিটি ও লিভারপুলের বিপক্ষে। অন্যদিকে বার্সেলোনার ড্রও কম জমজমাট নয়। কাতালানদের খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসির সংগে।
আজ মোনাকোতে ড্র অনুষ্ঠানের পর বড় দলগুলোর প্রতিপক্ষ দাড়ায় এমন-
বায়ার্ন মিউনিখ
প্রতিপক্ষ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্টিং (হোম), পিএসভি (অ্যাওয়ে), ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)
চেলসি
প্রতিপক্ষ: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)
রিয়াল মাদ্রিদ
প্রতিপক্ষ: ম্যান সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম), কাইরাত আলমাটি (অ্যাওয়ে)
ইন্টার মিলান
প্রতিপক্ষ: লিভারপুল (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাটি (হোম), ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ (অ্যাওয়ে)
বরুশিয়া ডর্টমুন্ড
প্রতিপক্ষ: ইন্টার (হোম), ম্যান সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), টটেনহ্যাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)
লিভারপুল
প্রতিপক্ষ: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে)
বার্সেলোনা
প্রতিপক্ষ: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল (অ্যাওয়ে)
প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)
প্রতিপক্ষ: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহ্যাম (হোম), স্পোর্টিং (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম), অ্যাথলেটিক বিলবাও (অ্যাওয়ে)
এবার ৩৬টি দলকে রাখা হবে একটি যৌথ টেবিলে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু লিগ পর্ব শেষে শীর্ষ ২৪ দল যাবে নকআউট রাউন্ডে। এর মধ্যে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে খেলবে, আর বাকি ১৬ দল (৮টি সিডেড, ৮টি আনসিডেড) প্লে-অফ রাউন্ডে লড়াই করবে শেষ ষোলোতে ওঠার জন্য।
ফাইনাল হবে ৩০ মে ২০২৬, হাঙ্গেরির বুদাপেস্ট