হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে সুজন মিয়া (২০)।পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।