‘আ.লীগের বিচারের কোনো ভূমিকাই নেয়নি বর্তমান সরকার’

আ. লীগের বিচার না হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, গণহত্যায় জড়িত থাকলে রাজনৈতিক দলের বিচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এই নিয়ম করা হলেও স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের কোনো ভূমিকাই নেয়নি বর্তমান সরকার। অন্য বড় বড় রাজনৈতিক দলগুলোও এ ব্যাপারে চুপ হয়ে যায়।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে মাদারীপুর পৌরসভার হলরুমে ‘উঠানে নতুন সংবিধান’ নামক সভায় এ সব কথা বলেন এনসিপির এই নেতা। 

অনিক রায় বলেন, ১৯৭১ সালে নতুন গণপরিষদ নির্বাচন হলে সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকতো না। সে সময় নানান পদের, নানা মতের আলোচনা সংবিধানে যুক্ত হতো। এজন্য মুক্তিযুদ্ধের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে প্রথমে বেঈমানী করেছে আওয়ামী লীগ।

সভায় আরও উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শুভ্র আহসান, অঞ্চল তত্ত্বাবধায়ক রাকিব হোসাইন,  মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম হাওলাদারসহ মাদারীপুর জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।