মানিকগঞ্জে দৌলতপুরে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা প্রচারে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহ্বান জানান।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সহ-সভাপতি মো. ফরিদ আহম্মেদ ফরিদসহ প্রমুখ।