আইজিপি-ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি  জানান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে আইজিপি ও ডিএমপি কমিশনাররের পদত্যাগের জোর দাবি তুলেন। 

এই হামলা একটি ট্রায়াল মাত্র, পরবর্তী অন্য দল ওপর হামলা হতে পারে বলেন গণ অধিকার পরিষদের এই নেতা।