দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে শোকজ করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (২৯ আগস্ট) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে তাকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠন ও চার নেতার পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ রয়েছে ওই কমিটি গঠনে গোলাম সরোয়ারের অযাচিত হস্তক্ষেপ ছিল।