ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম করা অপরাধ করায় নিজ মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শংকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তদন্ত চলছে, একই সঙ্গে পরিবারের অন্য সদস্যরা এর সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরগি জেলার মেলাকুন্ডা গ্রামে ঘটনা ঘটে বলে শনিবার (৩০ আগস্ট) দেশটির গণমাধম্যে প্রকাশিত প্রতিবেদন থেকে হানা।
পুলিশ জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে মেয়ে কবিতাকে (১৮) শ্বাসরোধ করে হত্যা করেন বাবা শংকর কল্লুর। পরে মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। যেন সবাই মনে হয় আত্মহত্যা করেছেন। গ্রামবাসীরা বিশ্বাস করেন এটি আত্মহত্যা। তারা সবাই মেয়েটির শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেন। কিন্তু স্থানীয়দের মধ্যে কিছু সন্দেহ তৈরি হলে থানায় খবর দেন। এরপর পুলিশ তদন্তে নামে। অবশেষে বেরিয়ে আসে প্রকৃত সত্য, এটি আত্মহত্যা নয়, হত্যা।
কালাবুরগির পুলিশ কমিশনার শরনাপ্পা এস ডি সংবাদমাধ্যমকে বলেন, আমরা নিশ্চিত হয়েছি, এটি হত্যাকাণ্ড। শংকরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, আমরা সন্দেহ করছি, শংকরের দুই আত্মীয়ও ঘটনায় জড়িত থাকতে পারেন। প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।