দৌঁড়ান, দৌঁড়ান এবং দৌঁড়ান – মায়েদের বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় সরগরম পুরো ক্যাম্পাস। 

রুম-টু-রুম যোগাযোগ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল সমর্থিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদের কক্ষে যান একই প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তবে মায়েদকে না পেয়ে তিনি একটি ছোট চিরকুট রেখে আসেন।

চিরকুটে সংক্ষেপে লেখা ছিল— “মাননীয় এজিএস, আপনার রুমে এসেছিলাম।”

শনিবার (৩০ আগস্ট) মায়েদ সেই নোটের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।

ক্যাপশনে তিনি আবিদের উদ্দেশে লেখেন, “ভাই, আমরা সবাই একসাথে জয়ী হবো ইনশাআল্লাহ। এরপর আবার আড্ডায় বসব। সফলতা কামনা করছি। দৌঁড়ান, দৌঁড়ান এবং দৌঁড়ান।”

তার পোস্টের শেষ অংশে তিনি আরও যোগ করেন, “রুম-টু-রুম প্রচারণায় এসে আমাকে না পেয়ে আবিদ ভাইয়ের রেখে যাওয়া নোট।”