লাক্কাতুরায় টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের স্কোয়াডে সুযোগের পর এবার একাদশেও ডাক পেয়েছেন সাইফ হাসান। 

শামীম পাটোয়ারীর জায়গায় একাদশে এসেছেন সাইফ হাসান।  প্রায় সাড়ে তিন বছর পর বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। ২০২২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ দল থেকে বাদ পড়ার প্রায় তিন বছর পর আবার খেলতে যাচ্ছেন ডান হাতি এই ব্যাটার। অবশ্য ২০২৩ সালের এশিয়ান গেমসে ছায়া জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফ।

সাইফ খেলছেন প্রায় তিন বছর পর। ছবি: মোশারফ হোসেন

বাংলাদেশ একাদশ:

তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।