সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি অনেকেই দেখেছেন। সেই সিনেমার সেটেই একে অপরকে মন দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই ও সালমান খান। সে সময় দেশজুড়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল তাদের প্রেমকাহিনি। তবে এর মেয়াদ ছিল মাত্র ২ বছর!
সংশ্লিষ্টরা জানান, তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা ছিল। প্রকাশ্যে এক এক কারণের কথা তুলে ধরলেও যারা তাদের সম্পর্কের সাক্ষী ছিলেন, তারা বলেছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক দানা বাঁধছিল না। একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে হয় তাকে।
এই সমস্যার মুখে পড়েছিলেন খোদ শাহরুখ খান। ‘চলতে চলতে’ সিনেমায় প্রথম কাস্ট করা হয়েছিল ঐশ্বরিয়াকে। তিনি শুটিং সেটে এসে নিজের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। যখন তখন তাকে ডেকে পাঠাতেন সালমার। ইচ্ছে হলেই শুটিং সেটে চলে আসতেন। ফলে শুটিংয়ের ক্ষতি হত।
এক পর্যায়ে ‘চলতে চলতে’র শুটিং সেটে ঐশ্বরিয়াকে চড় মেরে বসেন সালমান। তখনই শাহরুখ খান প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন তার সামনে এসব চলতে পারে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন। ওই চরিত্রে কাজ করে রানী মুখার্জি। যদিও বিষয়টা মোটেও মেনে নিতে পারেননি শাহরুখ খান। খারাপ লেগেছিল তার।
তবে এই একটি সিনেমা নয়, পর পর পাঁচটি ছবি হাতছাড়া হয়ে যায় ঐশ্বরিয়ার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি একের পর এক বাদ পড়ে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষতি হচ্ছিল। যদিও সালমান ছাড়ার পাত্র ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি ঐশ্বরিয়াকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যান। তবে ঐশ্বরিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সালমানের কাছে আর ফেরেননি তিনি।