নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৭

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৭ রান। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান।

দলীয় ২৬ রানে উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তর বলে বোল্ড হন। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। এই ছক্কাতেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছুঁয়েছেন পারভেজ হোসেন। তাওহীদ হৃদয় ২০২৪ সালে ও তানজিদ হাসান এ বছর ২১টি ছক্কা মেরেছেন।

তানজিদের সামনে অবশ্য সুযোগ আছে এই ম্যাচেই পারভেজকে ছাড়িয়ে যাওয়ার।

পারভেজ ফিরলেও দলকে এগিয়ে নিচ্ছেন লিটন দাস ও তানজিদ হাসান।