সাংবাদিক নেতা এম এ আজিজ

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ক্ষমতায় আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনা-১ আসনের বিএনপির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী বিএফইউজের সাবেক মহাসচিব সাংবাদিক নেতা এম এ আজিজ।

গতকাল শনিবার দুপুরে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সেলন্দা, ধূলাউড়ি, রাউতি, ভুলবাড়িয়া, আতাইকুলাসহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

এম এ আজিজ বলেন, ‘বর্তমান বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর জামায়াতের ষড়যন্ত্রে দক্ষিণপন্থিদের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। তারা ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করতে চায়।