দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

রবিবার (৩১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন ইসি সচিব।

তিনি জানান, সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এক  হাজার ২৩০ জন।

গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ  হলেও দাবি ও আপত্তিতের কারণে সংশোধন শেষে রবিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।