বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভোট

মিজান-ইকবাল পূর্ণ প্যানেলে বিজয়ী

বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৭ নির্বাচনে মিজান-ইকবাল ‘নতুন ধারা’ প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

ফল ঘোষণার পর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ জয় শুধু আমাদের নয়, এটি সব ব্যবসায়ীর জয়। যারা নির্বাচনে জয়ী হতে পারেননি, তারাও আমাদের ভাই। আমরা সবাই মিলে কাজ করব। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।’

সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের মূল প্রতিশ্রুতি হলো সততা ও স্বচ্ছতা। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে চাই।’

অন্য বিজয়ী নেতারাও সংগঠনের কাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সদস্যদের ব্যবসায়িক সহায়তা, কর্র্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধের কথা জানান। পাশাপাশি ব্যবসায়ী সমাজ আশা করছে নতুন নেতৃত্বে অ্যাসোসিয়েশন হবে আরও শক্তিশালী, আধুনিক ও প্রগতিশীল। বিজ্ঞপ্তি