পাঞ্জাবে বন্যায় ৩৩ জনের প্রাণহানি

পাকিস্তানের পাঞ্জাবে চলতি সপ্তাহে বৃষ্টিপাত ও বন্যায় ৩৩ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং ৭ লাখ ৫০ হাজারের বেশি নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রবিবার (৩১ আগস্ট) এক দুর্যোগ সংস্থার কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। 

এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, পাকিস্তানের পাঞ্জাবে চলতি সপ্তাহে ভারি বৃষ্টি এবং ভারত থেকে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির ফলে সৃষ্ট বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) অনুসারে ২৬ জুন থেকে বৃষ্টিপাত দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।  এতে কমপক্ষে ৮৩১ জন নিহত এবং ১,১২১ জন আহত হন। পাঞ্জাবে এই সময়সীমায় ১৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া (কেপি) এর পরে দ্বিতীয়, যেখানে ৪৮০ জন নিহত হয়েছে। 

এছাড়া  সিন্ধুতে ৫৮ জন, গিলগিট-বালতিস্তানে ৪১, আজাদ কাশ্মীরে ২৯, বেলুচিস্তানে ২৪ এবং ইসলামাবাদে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।