আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। আজ সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনপিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। সেখানে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।