প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে র্যালি করার কর্মসূচি দিয়েছিল বিএনপি। জনদুর্ভোগ এড়াতে সেই কর্মসূচি বাদ দিয়েছে দলটি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র্যালি কর্মসূচি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী।