প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ।