সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জামালপুর জজ আদালত।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার, ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।