এক বছরে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এখন তানজিদের

পল ফল মিকেরেনকে ছক্কা মেরে টি–টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। এ বছর পারভেজের এটি ২২ নম্বর ছক্কা। এই ম্যাচের আগে ২১ ছক্কা নিয়ে যৌথভাবে তাওহীদ হৃদয় (২০২৪), জাকের আলী অনিক (২০২৪) ও তানজিদ হাসান তামিমের সঙ্গে শীর্ষে ছিলেন ইমন। 

অবশ্য এই ম্যাচে এই একটি ছক্কাই হাঁকাতে পেরেছেন ইমন। পাওয়ার প্লের শেষ ওভারে কাইল ক্লেইনের শিকার হয়ে ফেরার আগে ২১ বল খেলে করেন ২৩ রান। যেখানে ওই এক ছক্কার সঙ্গে আছে ৩টি চার। তবে ইমনের রেকর্ডে ভাগ বসাতে বেশি দেরি করেননি তানজিদ। নবম ওভারে ম্যাক্স ও’ডাউডকে ছক্কা মেরে ওই রেকর্ডে ভাগ বসান তানজিদ। এর পর ছাপিয়ে যান ইমনকে।

 

 প্রথম উইকেটে তানজিদ তামিমের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন ইমন। লক্ষ্য সহজ হওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরাও খেলছেন ধীরে-সুস্থে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৫। ক্রিজে তানজিদের সঙ্গে আছেন অধিনায়ক লিটন।