অস্ত্রসহ একজনকে আটক কোস্ট গার্ড ও পুলিশের

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলিসহ একজন আটক হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন হ্নীলা রঙ্গীখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলিসহ দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তি