লিগস কাপ ফাইনাল হারের পর মেসির আবেগঘন বার্তা, 'এবার হলো না...'

লিওনেল মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখছিল লিগস কাপের শিরোপা, কিন্তু ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হার তাদের সেই আশা মাটিচাপা দেয়। ম্যাচের শেষ দিকে মাঠে হাতাহাতি, লুইস সুয়ারেজের প্রতিপক্ষ কোচিং স্টাফকে থুতু ছোড়া, এমনকি ঘুষি–লাথির ঘটনাও ঘটেছে। দিনটি মায়ামির জন্য একেবারেই ভোলার মতো।

ম্যাচের পরই দলে দলে সমালোচনা শুরু হলেও, মেসি একদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিখেছে, “আমরা শেষ পর্যন্ত লড়েছি, কিন্তু এবার হলো না… ইতিবাচক দিকগুলো নিয়ে এগোচ্ছি। এই মৌসুমের লক্ষ্য পূরণে শিখতে হবে।”

হারের ধাক্কা সামলেও এখন মেজর লিগ সকারে মনোযোগ দিতে হবে ইন্টার মায়ামিকে। ইস্টার্ন কনফারেন্সে তারা বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেএ । প্লে-অফে জায়গা পাকা করতে হলে আর পয়েন্ট নষ্ট করা চলবে না।