বগুড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল বারি নীরব (৩০) নামে এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার আজিজের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া কলেজের মূল ফটক থেকে প্রায় ৩০০ গজ পূর্বে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নীরবকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।