মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (০২ সেপ্টম্বর) দেশের সব ব্যাংকে পাঠানো এক চিঠিতে সংস্থাটি বেতনভুক্ত হিসাব ছাড়া অন্য সব ধরনের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে।
জব্দকৃত অ্যাকাউন্টের তালিকায় আছেন তানভীর আহমেদ মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির ও মা নাহিদ আক্তার। এছাড়া সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদারের নামও রয়েছে।
বিএফআইইউ নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব হিসাবের খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী সংস্থাটিতে পাঠাতে হবে।