আইনি জটে শাহরুখকন্যা

বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র কন্য সুহানা খান এবার জড়িয়ে পড়লেন আইনি জটিলতায়। জানা গেছে, ভারতের আলিবাগে কৃষি জমি কেনার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন সুহানা। ২০২৩ ও ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন শাহরুখ কন্যা। দেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত। 

শুধু তাই নয়, এই নামের সংস্থাটি শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের মা ও তার ভগ্নিপতির নামে মালিকানাধীন বলেই জানা গেছে। ওই জমির দাম ১২.৯১ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, এই জমির মালিকানা আসলে রয়েছে প্রশাসনের কাছে। এই জমি শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হবে বলেই রাখা ছিল। 

২০২৩ ও ২০২৪ সালে সুহানা এই জমি কিনেছিলেন তার তিন বোনের থেকে। তারা এই জমি তাদের মা বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলেই জানা জানিয়েছেন। শুধু তাই নয়, সুহানা এই জমি কেনার সময় সমস্ত নথিতে নিজেকে একজন কৃষক বলেই দেখিয়েছেন। ৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই নাকি এই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এখানেই শেষ নয় একই সঙ্গে আলিবাগে সুহানা আরও একটি সম্পত্তি কিনেছিলেন। যার মূল্য ছিল ১০ কোটি টাকা। যদিও সুহানা বা শাহরুখের তরফে এই বিষয়ে কেউওই এখনও মুখ খোলেননি।