নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি মাদক মামলায় মো. মনির হোসেন (৫০) ওরফে ডিস মনির নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সাথে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কোট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের এম এ সাঈদ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন বন্দরের হরিপুর এলাকার আ. করিম মাতব্বরের ছেলে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলো।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১০ সালের ৩০ মার্চ মনির হোসেনের বাড়ি থেকে প্রায় ৬ লক্ষ টাকার মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।