ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের পৃথক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৫। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টার আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় (সিটি করপোরেশন ছাড়া)। এ সংখ্যা ১১৩। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।