গাজীপুর জেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।