নারায়ণগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলার নাসিক ২৪নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। 

আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন,“ তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।”