এশিয়া কাপের আগে ফিটনেস নিয়ে খুব কড়াকড়ি চলছে ভারতীয় ক্রিকেটে। সম্প্রতি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ভারতের প্রায় সব প্রথম সারির ক্রিকেটারেরাই সেই পরীক্ষা দিয়েছেন। শুধু উপস্থিত ছিলেন না বিরাট কোহলি। তিনি নাকি বিদেশ থেকেই ফিটনেস পরীক্ষা দিয়েছেন! এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় বোর্ড।
ভারতের গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, কোহলি লন্ডন থেকে ফিটনেস পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগে থেকেই বোর্ডের অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি দেওয়ার পর বেঙ্গালুরুর কোচেদের পর্যবেক্ষণে তার ফিটনেস পরীক্ষা হয়। কোহলি পাসও করে যান। কিন্তু অনলাইনে এ ধরনের পরীক্ষা দেখে আদৌ কারও ফিটনেস বোঝা যায় কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
জাতীয় দলের ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, আবেশ খান, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, আ্র্শদীপ সিং, কুলদীপ যাদব প্রমুখ। তবে অনেকেই প্রশ্ন তুলছেন- কেন কোহলির জন্য আলাদা নিয়ম করা হলো?