মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিড়িসহ তুহিন আহমদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকা থেকে বিড়িসহ তুহিনকে গ্রেপ্তার করা হয়। তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মিরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি টিম দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিন গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।