২৭ বলে ফিফটিতে সাকিবকে ছাড়িয়ে রেকর্ড লিটনের

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুবার থেমেছে বাংলাদেশের ইনিংস। একবার আলো স্বল্পতায় আরেকবার বৃষ্টিতে। তবে বৃষ্টিতে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। কোন ওভার কমেনি ম্যাচের।

পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশ করে ১ উইকেটে ৬৭ রান। এর রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ করে ৮ ওভারে ১ উইকেটে ৭৭ রান। অধিনায়ক লিটন দাস ফিফটি করেন ২৭ বলে। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের ১৪তম ফিফটি। তাতে লিটন ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে (১৪ ফিফটি)। লিটন এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি করা খেলোয়াড়।

লিটনকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়। তার আগে দলীয় ৩৯ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। ৮ বলে ১২ রান করে কাইল ক্লেইনের বলে বোল্ড হন সাইফ হাসান।