বঙ্গভবনে নবনিযুক্ত ২৫ বিচারপতি 

বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্টে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারপতি।  বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিচারপতিরা বঙ্গভবনে যান। এ সময় রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৫ আগস্ট হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পান। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। তারা হলেন, বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন, বিচারপতি মো. সাইফুল ইসলাম, বিচারপতি মো. নুরুল ইসলাম, বিচারপতি শেখ আবু তাহের, বিচারপতি আজিজ আহমদ ভূঞা, বিচারপতি রাজিউদ্দিন আহমেদ, বিচারপতি ফয়সল হাসান আরিফ, বিচারপতি এস এম সাইফুল ইসলাম, বিচারপতি মো. আসিফ হাসান, বিচারপতি মো. জিয়াউল হক, বিচারপতি দিহিদার মাসুম কবির, বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি মুরাদ- এ- মাওলা সোহেল, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. রাফিজুল ইসলাম, বিচারপতি মো. মঞ্জুর আলম, বিচারপতি মো. লুৎফর রহমান, বিচারপতি রেজাউল করিম, বিচারপতি ফাতেমা আনোয়ার, বিচারপতি মাহমুদ হাসান, বিচারপতি আবদুর রহমান, বিচারপতি সৈয়দ হাসান যুবাইর, বিচারপতি এ এফ এম সাইফুল করিম, বিচারপতি উর্মি রহমান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ। ২৬ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। 

সাক্ষাতকালে নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান। বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেতন থাকবেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।