বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যালিটি হাজীগঞ্জ বাজারের কুমিল্লা -চাঁদপুর (আঞ্চলিক) মহাসড়কে প্রদক্ষিণ শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সরদার, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ মামুন। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতাকর্মী অংশগ্রহণ করেন।