ফরিদপুরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুর সদরে শিবরামপুর এলাকায় চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির করা অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক প্রবীণ নেতার বিরুদ্ধে। তিনি পি এম বি ব্রিকস নামে একটি ইট ভাটার মালিক। এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবরামপুরের চন্ডিপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

মানবমানববন্ধন থেকে ভুক্তভোগীরা বলেন,  দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন প্রবীণ সদস্যের  পরিচয় স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা আসছেন। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় জনপ্রতিনিধি কাউসার শেখ, রশিদ মোল্লা, শের আলমসহ  ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন, রাজিব সরদার।