কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন ভাইস প্রেসিডেন্ট

সাংবাদিক ও কলাম লেখক তোফায়েল আহাম্মদ তানজীর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেয়ারম্যান ডা. হাসান আলী, মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট তোফায়েল আহাম্মদ তানজীর, প্রফেসর নজরুল ইসলামসহ নির্বাচিত ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তোফায়েল আহাম্মদ তানজীর প্রায় ২৫ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সচিব, প্রচার ও প্রকাশনা সচিবের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে শিশুদের শিক্ষার প্রসারে তোফায়েল আহাম্মদ তানজীর রেখেছেন অনন্য ভূমিকা। এ ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা অর্জনের জন্য তিনি মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন শিক্ষাবিষয়ক সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি