রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

সিরডাপ মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত হবে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক একটি নগর সংলাপ। এতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার কর্মসূচি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হবে একটি আলোচনাসভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

• সকাল ১১টা : নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।  

• দুপুর ১২টা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।