চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়ে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বাণিজ্য দল ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে 'হতাশ'। তিনি শিগগিরই ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন।
এক সংবাল সম্মেলনে বার্তা সংস্থা এএনআই-এর প্রশ্নের জবাবে হ্যাসেট বলেন, আমার মনে হয় বাণিজ্য দল এবং প্রেসিডেন্ট হতাশ যে ভারত এখনও রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে... আশা করি এটি একটি গণতান্ত্রিক বিষয় এবং আমরা ইতিবাচক অগ্রগতি দেখতে পাব।
ভারত, রাশিয়া এবং চীন নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা অবশ্যই চাই এটি উন্নত হোক।'
এর আগে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 'মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চীনের হাতে হারিয়েছি। তাদের জন্য একটি দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি!'
প্রসঙ্গত, শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি উত্তেজনার মধ্যে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কাছাকাছি এসেছে ভারত। মোদির চীন সফরের বড় একটি লক্ষ্য ছিল দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়া। আর রাশিয়া ও চীনের মধ্যে আগে থেকেই উষ্ণ সম্পর্ক রয়েছে। কয়েক দিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনের ওপর হতাশ। তবে রাশিয়া-চীন সম্পর্কে অগ্রগতি নিয়ে শঙ্কিত নন।