ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৪ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ তালিকায় শীর্ষ ৫টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ৭১ স্কোর নিয়ে বায়ুদূষণে শহরটির অবস্থান ২৭তম। বায়ুমানের এ স্কোর সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৪৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এ ছাড়া ১২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। একই সময়ে ১০৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই এবং পঞ্চম স্থানে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১০৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।