বিরামপুরে উপজেলা ও পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন বিরামপুর উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা রুকনদের উপস্থিতিতে দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস মো. এনামুল হক।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের আমীর মো. হাফিজুল ইসলাম বিএসসি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের নেত্রী মোছা. গুলশান আরা নার্গিস।

অন্যদিকে বিরামপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন পৌর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. শাহিনুর রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, আগেভাগে প্রার্থী ঘোষণা করার ফলে তাদের বিজয়ী করতে ঘরে ঘরে জনমত গঠনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম আরও জোরদার হবে।