ব্রাহ্মণবাড়িয়ায়

সংসদীয় আসন পুনর্বিন্যাসে অসন্তোষ, মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সংসদীয় আসন পুনর্বিন্যাসের অসন্তোষ প্রকাশ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।  

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে করে মহাসড়কের দু-দিকে যানবাহন আটকা পড়েছে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা।  

বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ চলছে।

আন্দোলনকারীরা জানান, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে পূর্বের নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সঙ্গে যুক্ত করে অখণ্ড বিজয়নগর রাখার দাবি জানানো হয়। বিজয়নগরের ১০টি ইউনিয়নকে তারা বিভক্তি দেখতে চাই না।  

প্রসঙ্গ, সম্প্রতি ইসির চূড়ান্ত গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে আলাদা করে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ২টি ইউনিয়ন চান্দুরা, বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এতে বিজয়নগরের মানুষ অসন্তোষ প্রকাশ করে।