চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর কাওসার রশিদ কর্তৃক রবিবার (৭ সেপ্টেম্বর) বন্দর হাসাপাতাল, বন্দর বয়েজ স্কুল এন্ড কলেজ এবং বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে তিনটি পৃথক সুপেয় পানির প্ল্যান্ট উদ্বোধন করা হয়।
প্ল্যান্টগুলো স্থাপনের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৈনিক ৩০০০ এরও বেশি সংখ্যক শিক্ষার্থী এবং বন্দর হাসপাতালে ১০০০ এরও বেশি রোগী ও দর্শনার্থীগণ বিশুদ্ধ পানি পানের সুবিধা পাবেন।