বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের পরিবর্তনের কর্মসূচির আলোকেই অবহেলিত ধোবাউড়ার পরিবর্তন আসবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত ধোবাউড়া গড়ে তুলব।
আজ সোমবার বিকেলে ধোবাউড়া সদরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতে রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে তা ভুলে গিয়েছিলেন। ২০০১-এর নির্বাচনে বিএনপির ডাক্তার মোহাম্মদ আলী নির্বাচিত হয়ে ধোবাউড়ার রাস্তা, ব্রিজ, বিদ্যুতায়ন করলেও পরবর্তিতে আওয়ামী আমলে উন্নয়ন হয়নি। বরং সন্ত্রাস, হত্যা, চোরাচালান, দুর্নীতি, লুটপাট, চুরি, ডাকাতির স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল ধোবাউড়া।
মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী দিনে শুধুমাত্র এমপি বা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তে উন্নয়ন নয়, জনগণের মতামতকে প্রধান্য দিয়ে ধোবাউড়ার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণ করা হবে। বেকার ও নারীদের কর্মসংস্থান এবং শিক্ষা, মানবিকতা, ধর্ম ও দেশীয় সংস্কৃতির আলোয় প্রতিটি ঘরকে আলোকিত করা হবে।
মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন এবং ধোবাউড়ার বিভিন্ন শ্রেণি-পেশার হযরত আলী, শঙ্কর সাহা, দেলোয়ার হোসেন, বিকারশন অংজিম, অনিল হাগিদক, তোফাজ্জল হোসেন খান, আশু বিশ্বাস প্রমুখ রাখেন।