ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ: সংস্কৃতি উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্তব্য করেছেন, ‘ডাকসুর মধ্য দিয়ে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেল’।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

তিনি বলেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা’।

উপদেষ্টা আরও বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষ্যে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনী হাসিনা যে কথা বলেনি।

সংস্কৃতি উপদেষ্টা লেখেন, ফুটনোটঃ ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!